images

দেশজুড়ে

গোসল করতে যাওয়া হলো না হামিদের 

রোববার, ১৪ জুন ২০২৬ , ১২:২৮ পিএম

সাতক্ষীরায় বজ্রপাতে আব্দুল হামিদ (৩৫) ওরফে ঝড়ু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কলারোয়া উপজেলার ব্রজবকসা গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ব্রজবকসা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

আরও পড়ুন
tyhfg

জালে ধরা বিরল প্রজাতির কচ্ছপ, জেলের বাড়িতে উৎসুক জনতা

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠের কাজ শেষ করে বাড়ি ফেরেন আব্দুল হামিদ। পরে গোসল করার উদ্দেশ্যে ব্রজবকসা খালের দিকে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে।

আরটিভি/আইএম