ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জালে ধরা বিরল প্রজাতির কচ্ছপ, জেলের বাড়িতে উৎসুক জনতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:৩৬ এএম
স্থানীয় যুবকদের উদ্যোগে প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়ল প্রায় ১০ কেজি ওজনের এক বিশালাকার প্রাণী। স্থানীয় যুবকদের উদ্যোগে প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশকর্মী সাইফুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি তার জালে আটকা পড়ে।

বিশাল আকারের প্রাণীটি দেখে তিনি বিস্মিত হন। পরে সেটিকে বাড়িতে নিয়ে রাখেন। পরদিন সেটি জানাজানি হয়ে যায়। কচ্ছপ ধরা পড়ার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিরল এটিকে একনজর দেখতে জেলের বাড়িতে ভিড় করতে শুরু করেন উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পরবর্তীতে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম বিষয়টি জানতে পেরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জেলের বাড়িতে যান। তারা কচ্ছপটির গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করেন ও সেটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। পরে বিকেলে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি)-এর সদস্যদের মাধ্যমে কচ্ছপটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়।

কলাগাছিয়া বন স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার কারণে বিরল প্রাণীটি নিরাপদে বন বিভাগের হেফাজতে এসেছে। বর্তমানে কচ্ছপটি তাদের তত্ত্বাবধানে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কচ্ছপটি একটি বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ঠিক কোন প্রজাতির তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

স্থানীয় পরিবেশকর্মীদের মতে, সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে এমন বিরল প্রাণীর উপস্থিতি এ অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্যেরই প্রমাণ। একই সঙ্গে কচ্ছপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করার ঘটনাটি বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
অচেতন শিশুকে ফেলে পালাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ