images

দেশজুড়ে

গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০২:২০ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন-সংযোগকারী বাফার ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা সোয়া ১২টায় উপজেলার মশাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

আরও পড়ুন
Mns

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত জামালপুরের যুবক

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুর যাচ্ছিল। মশাখালির কাছাকাছি আসতেই হঠাৎ ট্রেনের ইঞ্জিনের বাফার ভেঙে যায়। এতে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়।

আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

আরটিভি/এমএম