images

দেশজুড়ে

প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ 

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৩:৫৯ পিএম

রাঙামাটিতে প্রাইভেট পড়তে গিয়ে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। 

শনিবার (১৩ জুন) রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার বাঙ্গালহালিয়া থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়।

নিখোঁজ চিংম্রাসিং মারমা (১৫) বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর মেয়ে। সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বিহার পাড়া নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় চিংম্রাসিং মারমা। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়স্বজনসহ বন্ধু-বান্ধবীদের কাছ খোঁজ নিয়েও তার হদিস মেলেনি। 

আরও পড়ুন
Web-Image18

২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ধরা

এ ঘটনায় রোববার (১৪ জুন) বিকেলে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

আরটিভি/আইএম