images

দেশজুড়ে

ডাক্তার ‘সেজে’ রোগী দেখতেন ইয়াসিন, অতঃপর...

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৬:২৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ইভটিজার আটক

জানা গেছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ কোনো চিকিৎসা সনদ না থাকা সত্ত্বেও নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং পরে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। তিনি গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে