ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ইভটিজার আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইমন নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগও রয়েছে।

সোমবার (১৫ জুন) আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ইমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। সে সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে রোববার (১৪ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’