images

দেশজুড়ে

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজী আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

আপত্তিকর অবস্থায় আটক নারীকে নিয়ে রাত কাটানোর আবদার হাসপাতাল কর্মীর

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর। খেলা চলাকালে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আমবাগানে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে