ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আপত্তিকর অবস্থায় আটক নারীকে নিয়ে রাত কাটানোর ‘আবদার’ হাসপাতাল কর্মীর

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ইনসেটে- ওয়ার্ডবয় শাহীন। ছবি: আরটিভি

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবক ও এক নারীকে আপত্তিকর অবস্থায় আটক করে ভিডিও ধারণ, মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন আনসার সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের একটি টয়লেটে ওই যুবক ও নারীকে আটক করা হয়।

ভুক্তভোগী যুবকের নাম বিজয় সরকার। তিনি হরিরামপুর উপজেলার বাসিন্দা। তিনি জানান, অসুস্থ নানিকে চিকিৎসার জন্য বিকেলে হাসপাতালে ভর্তি করেন। নানির দেখভালের জন্য কোনো নারী না থাকায় পূর্বপরিচিত এক নারীকে সন্ধ্যায় হাসপাতালে আসতে বলেন। রাতের এক পর্যায়ে তারা হাসপাতালের একটি টয়লেটে অবস্থান করলে নাইট ডিউটিতে থাকা ওয়ার্ডবয় শাহীন বিষয়টি টের পেয়ে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তাদের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ওয়ার্ডবয় শাহীন ও কয়েকজন আনসার সদস্য তাদের মারধর করেন এবং একটি আইফোন-১৩ মোবাইল ও নগদ ৩ হাজার ৩০০ টাকা নিয়ে নেন। পাশাপাশি আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।

তিনি আরও জানান, কিছু সময় পর ধারণ করা ভিডিও দেখিয়ে নারীসঙ্গীকে নিয়ে রাত কাটানোর আপত্তিকর প্রস্তাব দেন অভিযুক্তরা। এতে রাজি না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

এদিকে সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানান আনসার প্লাটুন কমান্ডার আলম।

তবে ঘটনার পর আনসার প্লাটুন কমান্ডার আলম ও সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) রাসেল ভুক্তভোগী যুবকের মোবাইল ফোন ফেরত দেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম বলেন, আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম। পরে তিনি সংশ্লিষ্টদের ডেকে তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন।

সহকারী প্লাটুন কমান্ডার রাসেল বলেন, সকাল ৯টার দিকে ওয়ার্ডবয় শাহিনের সঙ্গে দেখা হলে আমি বিষয়টি জানতে চাই। তিনি নাস্তা খেতে গিয়ে আর ফিরে আসেননি।

অভিযুক্ত ওয়ার্ডবয় শাহিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এরপর খোঁজখবর নিয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনিক তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রী কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রী কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মেছা. মোছলেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার