images

দেশজুড়ে

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১১:২৪ এএম

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর থানার বানিয়ার চালা (বাঘের বাজার) এলাকার মৃত হাসমত আলীর ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বিল্লাল হোসেন মোটরসাইকেলযোগে বগাজান এলাকা থেকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উথুরাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল ছিটকে পড়ে এবং মুখে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন
Web-Image11

৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম