ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:০১ এএম
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার হয়েছেন। ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।

মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার গণেশপুর সেকিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম রাশেদা বেগম। তিনি গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) গ্রামের সাইদুর রহমানের (৪৬) স্ত্রী। পলাতক সাইদুর রহমান ওই গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম সোমবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে মান্দা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গণেশপুর সেকিপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে স্বামী-স্ত্রী মিলে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের টিমটি আসামি সাইদুর রহমানের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর তার হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে পাশের বিলের মধ্যে পালিয়ে যান। পরে পুলিশ ওই ফেলে যাওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় সাইদুরের স্ত্রী রাশেদা বেগমও পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের উপস্থিতিতে রাশেদা বেগমের ঘর তল্লাশি করা হয়। রাশেদা বেগমের দেওয়া চাবি দিয়ে ঘরের ভেতরে থাকা ট্রাংকের তালা খুললে সেখান থেকে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করে পুলিশ।

আরও পড়ুন

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এই স্বামী-স্ত্রী উভয়ই দীর্ঘদিন ধরে মান্দা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, এ বিষয়ে আজ মঙ্গলবার জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজা এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) গঠন নিয়ে বিরোধের জের ধরে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা ও বের করে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়নবাসী।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সে সময় বক্তারা বলেন, ডাকাতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। মামলা হলেও আসামিদের ধরতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তারা।  গত বৃহস্পতিবার রাতে টিনের চাল খুলে দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে আশপাশের গ্রামের ছয় মাদককারবারি। এতে বাধা দিলে দেলোয়ারের স্ত্রী রোখসানা বেগমের পায়ে কয়েক রাউন্ড গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রবাসী দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন জানান, পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সবাইকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আরটিভি/এসআর
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি (ভুটভুটি) রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। 
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
আরও পড়ুন
হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর...
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় বাস চলাচল বন্ধ
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক