images

দেশজুড়ে

পিরোজপুরে সহযোগীসহ ভুয়া ডাক্তারের কারাদণ্ড

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৪:২২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা বাজারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তি ও তার সহযোগীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

আরও পড়ুন
Web-Image---Copy

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বরগুনা জেলার ফুলঝুরি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হুরায়রা চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসা সেবা দীর্ঘদিন দিয়ে আসছিলেন। তার প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। একই সঙ্গে তার সহযোগী হিসেবে দায়িত্বরত শাপলেজা এলাকার মো. মনিরুল ইসলামকেও আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাধারণ মানুষকে চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন ও যোগ্যতা যাচাই করার আহ্বান জানিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে