images

দেশজুড়ে

চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৯:৩১ এএম

চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে তিন বছরের শিশু ‘ধর্ষণের’ ঘটনায় করা মামলায় রায় ঘোষণা করা হবে বুধবার (১৭ জুন)। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। এ সময় আসামি মনির হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন। 

ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার রায় বুধবার ঘোষণা করা হবে। গত মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এরপর আদালত রায় ঘোষণার তারিখ জানিয়েছেন।

ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত বুধবার থেকে। তিন কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ে ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন আদালত।

আরও পড়ুন
2vvb

প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের

গত ২১ মে বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে বাধা দেন স্থানীয় জনতা। ক্ষুব্ধ স্থানীয়দের বাধার মুখে পড়ে ব্যাপক সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা আসামিকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হন। 

পরবর্তীতে ঘটনার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে শুরু হয় বিচার কার্যক্রম।

আরটিভি/এমএ