images

দেশজুড়ে

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১১:২৯ এএম

সাতক্ষীরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Web-Image9

খননের ছোঁয়ায় আবারও প্রবাহমান ভূবনেশ্বর

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এস.কে ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘোড়দৌড় দেখতে স্থানীয় ও দূর-দূরান্তের হাজারো জনতা ভিড় জমান। ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৯টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথমস্থান অধিকার করে খুলনার কয়রা উপজেলার ভোরের পাখি দল। 

খেলা শেষে বিজয়ীদলের মাঝে নগদ অর্থ ১৫ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সূত্র: বাসস

আরটিভি/আইএম