ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খননের ছোঁয়ায় আবারও প্রবাহমান ভূবনেশ্বর

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:০১ এএম
ভূবনেশ্বর নদ। ছবি: আরটিভি

এক সময়ের খরস্রোতা ভূবনেশ্বর নদ দখল, দূষণ ও দীর্ঘদিনের অবহেলায় প্রায় অস্তিত্ব সংকটে পড়েছিল। ধীরে ধীরে নদটি পরিণত হয়েছিল মরা খালে। তবে সরকারের নদ-নদী পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রমের আওতায় নতুন করে খনন কাজ শুরু হওয়ায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী এই নদ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও নদটির বিভিন্ন অংশ ভরাট হয়ে যায়। কোথাও দখলদাররা স্থাপনা নির্মাণ করে, আবার কোথাও আবর্জনা ও পলি জমে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমেও নদে পর্যাপ্ত পানি থাকত না। এতে নদপাড়ের হাজার হাজার একর কৃষিজমিতে সেচ সংকট দেখা দেয় এবং কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

বর্তমানে নদটির কৃষ্ণপুর ইউনিয়ন অংশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় পুনঃখনন কাজ চলমান রয়েছে। খননের ফলে নদে আবারও পানি প্রবাহ সৃষ্টি হতে শুরু করেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, নদটি পুরোপুরি পুনরুদ্ধার হলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্যও পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন

স্থানীয় কৃষকদের ভাষ্য, ভূবনেশ্বর নদ পুনঃখননের ফলে এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে থাকা অনেক জমি আবার চাষাবাদের আওতায় আসতে পারে। একইসঙ্গে নদকেন্দ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে বলে তারা মনে করছেন।

সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, ভূবনেশ্বর নদ পুনঃখনন প্রকল্পটি সরকারের নদ-নদী পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষ্ণপুর ইউনিয়ন অংশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় খনন কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশ খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, নদটি দখল ও দূষণ রোধে স্থানীয় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। পুনঃখননের সুফল দীর্ঘস্থায়ী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূবনেশ্বর নদ পুনঃখননের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ধারাবাহিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদটি তার হারানো ঐতিহ্য ও নাব্যতা ফিরে পাবে এবং এলাকার অর্থনীতি ও পরিবেশে নতুন প্রাণের সঞ্চার করবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
আরও পড়ুন
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ট্রলির জন্য টাকা না দেওয়া ভোগান্তি, হাসপাতালে শিশুর মৃত্যু