images

দেশজুড়ে

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১২:১৯ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে ওই যুবক হঠাৎ করে উচ্চস্বরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। 

আরও পড়ুন
Web-Image9

খননের ছোঁয়ায় আবারও প্রবাহমান ভূবনেশ্বর

আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তার গায়ে তারেক রহমানের ছবি সম্বলিত টি শার্ট ছিলো।
 
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যুবকটি মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে থাকা কিছু লোক তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানায় রয়েছে। 

উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আরটিভি/আইএম