images

দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০১:৩১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুপন মিয়া সূর্যনগর পূর্ব পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখার মাধ্যমে ধান ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রুপন মিয়া। এ সময় ত্রুটিপূর্ণ তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুপন মিয়াকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন
Web-Image15

ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম