ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:১১ পিএম
ট্রেনের ফাইল ছবি

বগুড়ায় করতোয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ফেরদৌস (৫৫) নামে এক বেসরকারি চাকরিজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে কাহালু উপজেলা সদরের চারমাথা রেলগেটের আগে মাদরাসাতুস সাহাবার পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

জানা গেছে, ফেরদৌস ঘটনার দিন সকালে কাহালুতে দায়িত্ব পালন করতে গিয়ে কানে হেড ফোন লাগিয়ে কাহালু-বগুড়া রেললাইনের পাশ দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় উল্লেখিত স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমাড়ীগামী করতোয়া (৭১৩ আপ) আন্তঃনগর ট্রেনের ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

এদিকে ঘটনার পর পুলিশ আসার আগেই তার সহযোগীরা ফেরদৌসের মরদেহ সিএনজিচালিত অটোরিকশায় তুলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

ঘটনার পরপরই কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এসআই মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২