images

দেশজুড়ে

আশুলিয়া ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার 

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৩:২৯ পিএম

ঢাকার আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৭ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে আশুলিয়ার পবনারটেক বাগবাড়ী রোডস্থ মইনুলের গ্যারেজের সামনে থেকে এবং গৌরিপুর হংকং ফ্যাক্টরি গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার পবনারটেক এলাকার মো. সানোয়ার (৪২) এবং মানিকগঞ্জের কাঠিগ্রাম এলাকার রফিক (৪৫)।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার পবনারটেকন এলাকায় মো. সানোয়ারের কাছে থেকে হালকা গোলাপি রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং গৌরিপুর এলাকায় রফিকের কাছে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে