ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১২:১১ পিএম


ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: আরটিভি

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

১৩ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন মাদারগঞ্জ গ্রামের ডারাপাড়া কালভার্টের ওপর চেকপোস্ট পরিচালনা করে অভিযানিক দল।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের খোরশেদ এবং ময়মনসিংহের গৌরীপুর থানার রামচন্দ্রগড় গ্রামের মো. সিরাজ মিয়া (৪০)।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) রাতে ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভার্টের ওপর বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। পরে গাড়িটি থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার নগদ ৫৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission