images

দেশজুড়ে

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে তরুণী, মিলল ৩ কেজি ওজনের টিউমার

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৫:০৫ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক তরুণীর (২২) পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন গত এপ্রিল মাসে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করে আলোচনায় আসা হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান।

এ ছাড়া ২০২৪ সালের এপ্রিলে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই অপসারণ করেন এই চিকিৎসক।

আরও পড়ুন
Web-Image---Copy

চাঁদপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

জানা গেছে, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

অস্ত্রোপচারকারী সার্জন মো. আরিফ উল হাসান গণমাধ্যমকে বলেন, রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগী সুস্থতার পথে রয়েছেন।

আরটিভি/এমএইচজে