ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
নিহত সাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খোলাগাঁও গ্রামে সাদিয়া আক্তার (২৫) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দিনের বেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাতের আঁধারে তার মরদেহ বাবার বাড়ির পাশে রেখে যাওয়ার ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছে পরিবার ও এলাকাবাসী।

নিহত সাদিয়া আক্তার খোলাগাঁও গ্রামের শহীদ উল্লাহ ও রুশিয়া বেগমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিয়ার বড় বোন সাজেদা আক্তারের স্বামী প্রবাসে থাকায় তিনি দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে বড় বোনের বাড়িতে অবস্থান করতেন।

নিহত সাদিয়ার বাবা শহীদ উল্যাহ ও মা রুশিয়া বেগম জানান, রোববার (১৪ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সাদিয়া। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কয়েক ঘণ্টা পর রাত প্রায় ১১টার দিকে সাদিয়ার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে একটি কল আসে। কলদাতা জানান, সাদিয়া ওষুধ সেবন করে মারা গেছেন এবং তার মরদেহ খলাগাঁও গ্রামের খোরশেদ ভুঁইয়ার দোকানের সামনে রাখা রয়েছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাদিয়ার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কচুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

তবে ঘটনাটি নিয়ে নিহতের পরিবারের মধ্যে গভীর সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দিনের বেলায় নিখোঁজ হওয়ার পর রাতের আঁধারে মরদেহ বাবার বাড়ির পাশে রেখে যাওয়া এবং মোবাইল ফোন থেকে মৃত্যুর সংবাদ দেওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ এটিকে আত্মহত্যা, আবার কেউ পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!