images

দেশজুড়ে

ফেরিঘাটে ৬৬০০ পিস ইয়াবাসহ ধরা খেলেন চম্পা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০১:১৩ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ল্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন।

গ্রেপ্তার চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার মশিন্দা শিকারপাড়া আলিয়া মাদরাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব-৪, সিপিসি-৩-এর একটি দল পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চম্পা খাতুনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দেখানো স্থানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

ইয়াবা আত্মসাতের অভিযোগে ওসি প্রত্যাহার 

র‌্যাব আরও জানায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে ঢাকার ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে শিবালয়ের পাটুরিয়া ঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরটিভি/এমএইচজে