ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইয়াবা আত্মসাতের অভিযোগে ওসি প্রত্যাহার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার করে ইন্সপেক্টর জাহেদ নুরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শীর্ষ একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার সংবাদ প্রকাশ হয় যে, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা এক লাখ ইয়াবার চালান উদ্ধারের পর তা জব্দ দেখিয়ে মামলা না করে আত্মসাৎ করা হয়। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় তৎকালীন বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের গানম্যান কনস্টেবল ইমতিয়াজ হোসেন একটি লাগেজে করে এক লাখ ইয়াবা নিয়ে ঢাকাগামী বাসে চট্টগ্রামে আসছিলেন। কর্ণফুলী শাহ আমানত সেতু অতিক্রম করার পর বাকলিয়া এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও তা আইনি প্রক্রিয়ায় জব্দ না করে নিজেদের দখলে নেওয়া হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনার তদন্ত শেষে গত ২৯ এপ্রিল একটি প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। প্রতিবেদনে তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল–আমিন সরকার, এসআই আমির হোসেন, এএসআই সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনায় এখনও কোনো নিয়মিত মামলা হয়নি। আত্মসাৎ হওয়া ইয়াবার চালানও উদ্ধার করা যায়নি। তদন্ত প্রতিবেদনে ইয়াবা সরবরাহকারী হিসেবে চিহ্নিত মোশাররফকে গ্রেপ্তার, আত্মসাৎ হওয়া মাদক উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার সুপারিশ করা হলেও সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই।

অভিযোগ প্রসঙ্গে ওসি আফতাব উদ্দিন দাবি করেন, তিনি ইয়াবা আত্মসাতের ঘটনায় জড়িত নন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
খুলনার সোনাডাঙ্গায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক গৃহকর্ত্রীকে অচেতন করে সাড়ে পাঁচ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। 
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
আরও পড়ুন
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!