বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০১:৫৯ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ফরিদ উদ্দীন খান (৩৮) দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের অসুস্থতার খবরে রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন ফরিদ। পরে সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে পাবলিক টয়লেটে যান। এ সময় তিনি স্ট্রোক করে মারা যান বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌছান ফরিদ। এরপর পাবলিক টয়লেটে ঢুকে অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়।পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আইএম