ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:৫০ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

পাবনার আটঘরিয়ায় একটি ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের মো. জব্বার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শাহাদাত দেবোত্তর বাজারে একটি দোকানের কর্মচারি ছিলেন। সকালে তিনি আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশন করতে যান। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তার থেকে ঝুলন্ত অবস্থায় শাহাদাতের মরদেহ উদ্ধার করে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ।
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া।
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন।
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার ভিডিওধারণের পর ওই তরুণীর কাছ থেকে চাঁদাও দাবি করা হয়েছে। 
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
আরও পড়ুন
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
তালা ভেঙে হলের রুমে ‘ঘাঁটি’ গাড়লেন নিশান
কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি