বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৭:০৫ পিএম
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে খাজা মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় বজ্রাঘাতের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খাজা মিয়া বলিয়ারপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে আকাশে মেঘের পাশাপাশি হালকা বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই ঘাস কাটার উদ্দেশ্যে বিকেলে বাড়ি থেকে বের হন খাজা মিয়া। মাঠের রাস্তা দিয়ে ব্রিজ মাঠ এলাকায় পৌঁছান তিনি। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে