মাটি কাটার সময় টিলা ধসে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৫:৪০ পিএম


মাটি কাটার সময় টিলা ধসে প্রাণ গেল কিশোরের
উৎসুক জনতা। ছবি: আরটিভি (ইনসেটে- নিহত সায়েম)

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে টিলা ধসে মো. সায়েম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।

কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করে। নিজের বসতভিটার মাটি ভরাট করার জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েকদিন ধরে একাই মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর চাপা পড়ে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

নিহতের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, সায়েম নামে এক কিশোর মারা গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission