শনিবার, ২০ জুন ২০২৬ , ০১:৩১ পিএম
ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে বাংলাদেশ ফিশিং নামে মৎস্য আড়ত থেকে প্রায় ৮০ কেজি জেলি পুশ করা গলদা চিংড়ি জব্দ করেছে প্রশাসন। এ সময় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১ নং ধারা অনুসারে আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ চিংড়ি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।
শনিবার (২০ জুন) ভোর ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জব্দ-জরিমানা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. মিরাজুল ইসলাম, জেলা মৎস্য দপ্তর, ফেনীর প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী, আড়ত সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় লোকজন।
অভিযানে অন্যান্য মৎস্য আড়ত ও ক্রেতাদেরকে জেলি পুশ করা চিংড়ির স্বাস্থ্যঝুঁকি, ওজন বৃদ্ধি, গ্রেড পরিবর্তন করে প্রতারণার বিষয়ে সচেতন করা হয়।
আরটিভি/এমএইচজে