ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনলাইনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:৪৬ পিএম
ওমান প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। ছবি: আরটিভি

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে আরিফ হোসেন নামে এক ওমান প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন মোসাম্মৎ ফেরদৌসী আক্তার নামে এক তরুণী (২২)।

আরিফ হোসেন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে এবং ফেরদৌসী আক্তার নীলফামারির সৈয়দপুর থানার ৭নং ওয়ার্ডের মশরত ধলিয়া সর্দার পাড়ার মো. কালার মেয়ে।

গত ১৬ জুন রাত ১১টা থেকে ফেরদৌসী আরিফের ঘরের সামনে অবস্থান করছেন। এদিকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন আরিফ ও তার পরিবারের সদস্যরা।

এদিকে তরুণীর কারণে যুবকের পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারছেন না বলে দাবি করে তাকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে বুধবার (১৭ জুন) রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবকের মা নারগিস আক্তার।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

আরিফের আত্মীয় জাহাঙ্গীর আলমের দাবি, সোনাগাজী মডেল থানার তোহুর নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ইন্ধনে ওই তরুণী আরিফের বাড়ি ছাড়ছেন না।

পুলিশ, এলাকাবাসী, তরুণী ও আরিফের পরিবার জানায়, আরিফ হোসেন তিন বছর আগে ওমান যান। গত এক বছর আগে ফেসবুকে মাধ্যমে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী ১৫ দিন আগে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে যান। তাকে সরাসরি দেখার পর আরিফের পছন্দ না হওয়ায় তাকে বুঝিয়ে বাড়িতে দিয়ে আসেন আরিফ। পরে আরিফ ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই তরুণী শিবলু নামে আরিফের এক বন্ধুর কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে বাড়িতে যান। এ সময় ওই তরুণী তার ঘরে ঢুকতে চাইলে আরিফসহ তার পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। পরে আরিফের পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে সোনাগাজী মডেল থানার এসআই তোহুর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে যুবকের পরিবারের কোনো সদস্যকে না পেলেও তরুণীর বক্তব্যের ভিডিও ধারণ করে ফের থানায় ফিরে যায় পুলিশ। তবে পাহারা দেওয়ার জন্য স্থানীয় গ্রাম পুলিশ রাকিবকে মৌখিকভাবে নির্দেশ দেন এসআই তোহুর আহমেদ।

আরও পড়ুন

ফেরদৌসী আক্তার বলেন, বিয়ের কথা বলে আরিফ আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহানা করছে। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার পিতা-মাতাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে করা ছাড়া আমি তার বাড়ি ছাড়ব না।

আরিফের মা নারগিস আক্তার বলেন, আমরা দরিদ্র পরিবারের লোক। ধার-দেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করে আমার ছেলেকে ওমান পাঠিয়েছি। এখনও কর্জ পরিশোধ করতে পারিনি। ওই তরুণী একজন হ্যানিট্র্যাপের সদস্য। ফেসবুকে এক সুন্দরী নারীর ছবি দিয়ে আইডি খুলে আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এখন সে বিয়ের স্বপ্ন দেখছেন। আমার স্বামী মতিগঞ্জ আরএম হাট উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে কোনোরকম সংসার চালায়। ভাঙা ঘরে দিনযাপন করছি। ছেলেকে বিদেশে পাঠানোর কর্জও পরিশোধ করতে পারিনি। তাকে বিয়ে করানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমার ছেলে যদি প্রেম করে কোনো অপরাধ করে থাকে, তাহলে সে আমার ছেলের বিরুদ্ধে মামলা করুক, আইনগত ব্যবস্থা নিক। আমিও আইনগত প্রতিকার পেতে থানায় লিখিত আবেদন করেছি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ১৬ জুন রাতেই পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেন না বলে জানিয়েছেন।

আরিফের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার