images

দেশজুড়ে

পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন কালুর মরদেহ উদ্ধার

রোববার, ২১ জুন ২০২৬ , ০৩:৪০ পিএম

ভোলার চরফ্যাশনে উপজেলা বন অফিসের পুকুর থেকে মো. কালু (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) সকাল ১০ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলা বন অফিসের মসজিদসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সকাল ৮টার দিকে বন অফিসের স্টাফরা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিচয় শনাক্তের পর জানা যায়, তিনি চরফ্যাশন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কালু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না।

উপকূলীয় বন বিভাগ চরফ্যাশন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সালাম হোসেন বলেন, সকালে আমাদের স্টাফরা পুকুরঘাটে গিয়ে একজনের মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি আমাকে জানানো হলে আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে মিজান জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। পুলিশ মরদেহ উদ্ধারের খবর পেয়ে গিয়ে দেখি সেটি আমার বাবার মরদেহ।

আরও পড়ুন
sss

উত্তরে বাড়ছে নদ-নদীর পানি, বন্যা নিয়ে যা জানা যাচ্ছে

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একটি অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ ভোলা সদর হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরটিভি/এসএস