ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

উত্তরে বাড়ছে নদ-নদীর পানি, বন্যা নিয়ে যা জানা যাচ্ছে

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০২:০২ পিএম
ছবি: আরটিভি

দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে জেলার সবকটি নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২১ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য জানানো হ‌য়ে‌ছে।

সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ধরলা নদীর পানি ৫ সেন্টিমিটার বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদে পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ দশমিক ১৩ মিটার নিচদিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি সামান্য বাড়লেও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কমতে শুরু করেছে। সকাল ৬টা থেকে ১২ পর্যন্ত এ নদীর পানি ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে উজানে ভারতের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও স্থানীয় বৃষ্টিপাতের কারনে এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ছোটখাটো একটি বন্যার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় স্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। গেল ২৪ ঘন্টায় জেলায় ২৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারতের অংশেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ফলে এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই।

আরও পড়ুন

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল ইসলাম জানান, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার কয়েকটি নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকায় তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
শনিবার (২৪ অক্টোবর) জেলা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন।
খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি
স্কুল কমিটির সভাপতি হয়ে এলাকা ‘দাপিয়ে বেড়াচ্ছেন’ বিসিক কর্মকর্তা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোন জামাইয়ের প্রস্তাবে হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় পর মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ বিসিক শিল্পনগরীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিল্পনগরী কর্মকর্তা মো. আবুল কাশেমের বিরুদ্ধে।
স্কুল কমিটির সভাপতি হয়ে এলাকা ‘দাপিয়ে বেড়াচ্ছেন’ বিসিক কর্মকর্তা
‘দোলনচাঁপা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ, চালক ও গার্ডকে বেদম পিটুনি
রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ নামক আন্তঃনগর ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে পার্বতীপুর-রংপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেন।
‘দোলনচাঁপা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ, চালক ও গার্ডকে বেদম পিটুনি
গরু-খাসি বলে ঘোড়ার মাংস চালিয়ে দিতেন পলাশ 
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা প্রাচীর টপকে পালিয়ে যায়।
গরু-খাসি বলে ঘোড়ার মাংস চালিয়ে দিতেন পলাশ 
আরও পড়ুন
শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও
লালনচর্চার নতুন ঠিকানা ধরলা-ব্রহ্মপুত্র-তিস্তার পাড়