images

দেশজুড়ে

আ.লীগের ঝটিকা মিছিল থেকে ফেরার পথে দুইজন আটক

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৯:৫০ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ফেরার পথে দুইজনকে আটক করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের একটি আঞ্চলিক সড়কে এ মিছিল বের করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ সড়কে মিছিল বের করেন। পরে মিছিল শেষে তারা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। এ সময় ঝাটুরিদিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেওয়া দুইজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন
Web-Image8

দিনাজপুরে ছাত্রলীগের সহসভাপতি আটক

তবে তাৎক্ষণিকভাবে আটক দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/আইএম