দিনাজপুরে ছাত্রলীগের সহসভাপতি আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৯:৩৫ এএম


দিনাজপুরে ছাত্রলীগের সহসভাপতি আটক
আটক ফরিদুল ইসলাম। ছবি: আরটিভি

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে জড়ো হওয়ার সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন

আটককৃত ফরিদুল ইসলাম হাকিমপুর উপজেলার খাটিয়াচড়া গ্রামের তছলিমুর রহমানের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ফরিদুলের বাড়িতে বেশ কিছু লোক জমায়েত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ১৯৮০ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission