বুধবার, ২৪ জুন ২০২৬ , ০১:৫১ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে রোববার (২১ জুন) বিকেলে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মফিজুল একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রোববার বিকেলে মফিজুল ইসলাম মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যান।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করে হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে