images

দেশজুড়ে

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৩:৫৪ পিএম

গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

যুবলীগের শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

নুরুল আলমের মৃত্যুর সনদে কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

আরটিভি/এমএইচজে