images

দেশজুড়ে

তাড়াশে ৩৫০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৭:৫৫ পিএম

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের তাড়াশে ৩৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘কৃষি সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার ৩৫০ জন উপকারভোগী কৃষকের মধ্যে মোট ১ হাজার ৬৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার এবং প্রয়োজনীয় খুঁটি বিতরণ করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

অনুষ্ঠানে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফসার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হযরত আলীসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমএইচজে