চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৭:৩২ পিএম


চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ছবি: আরটিভি

চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মো. শামীম মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে চাঁদপুর সদর থানার বড় স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান চালায়। এ সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের বাসিন্দা মো. শামীম মোল্লাকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission