images

দেশজুড়ে

গভীর রাতে গাঁজা কিনতে ইউএনওর কাছে টাকা চাইলেন যুবক, অতঃপর...

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৩:৩৯ পিএম

শরীয়তপুরে গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা চেয়ে আটক হয়েছেন এক নেশাগ্রস্ত যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল কাইউম খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৪ জুন) রাতে ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।

দণ্ডপ্রাপ্ত বাবলু বেপারী নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

জানা গেছে, বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে হাঁটছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় বাবলু বেপারী তার কাছে গিয়ে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন। একই সঙ্গে তিনি নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এ সময় তার অস্বাভাবিক আচরণে উপস্থিত লোকজন বিস্মিত হন। পরে প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, নেশাগ্রস্ত অবস্থায় একজন ব্যক্তি আমার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন এবং অসংলগ্ন আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে