ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০১:১১ পিএম


ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার বাবা-ছেলে। ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ মোহাম্মদ আজম নামে এক ব্যক্তি ও তার ছেলে ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল বিবিরহাটের সানমুন ক্লাব এলাকায় অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে এই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, গ্রেপ্তার বাবা-ছেলে উভয়েই উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ও গাঁজার একটি সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। এই মাদক চক্রের কারণে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। এলাকার মাদক সিন্ডিকেট পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission