images

দেশজুড়ে

দাওয়াত খেতে যাচ্ছিলেন শিক্ষক দম্পতি, দুর্ঘটনায় পথেই মৃত্যু

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৮:৪২ পিএম

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এন্ড মোহাম্মদ প্লাস্টিক শোরুমের সামনে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে নগরীর মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। নাজিম রাউজান কলেজের অর্থনীতির প্রভাষক ও বেসরকারি একটি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তার স্ত্রী তাসলিমাও কলেজ শিক্ষক ছিলেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নিহতের ভাইয়েরা মো. গিয়াস উদ্দিন জানান, তারা মোটরসাইকেল যোগে আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য আসছিলেন। পথে বাকুলিয়া এলাকায় মুরাদপুর কনভেনশন হলের সামনে এলেই কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মেডিকেল পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদপুরে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজন আত্মীয়র বাসায় দাওয়াত খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে পথচারীদের সহযোগিতায় চমেক হাসপাতালে নিয়ে এসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

পাঁচলাইশ থানার এস আই ইসমিট চাকমা বলেন, কাবার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরিবার যদি আবেদন করে তাহলে ময়না ছাড়াই তদন্তে শিক্ষক দম্পতির পরিবারের কাছে হস্তান্তর মরদেহ করা হবে।

আরটিভি/এমএম