চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট বাজারে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গ্রিন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে পাঠায়। চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়।
আরটিভি/এমএইচজে




