images

দেশজুড়ে

১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১২:১৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের চরহামকুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন
Web-Image15

চলন্ত ট্রেনে আবারও পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) ও কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

Capture2

সুত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে র‍্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম