images

দেশজুড়ে

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ‍্যানচালকের

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:৫৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ‍্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের শেখপাড়া ডুমুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক শাহিন হোসেন (২৪) নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাউতা গ্রামের মোহাম্মদ স্বপনের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজবাড়ীতে কারখানার বয়লারে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

এদিকে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, সারাদিন ভ‍্যান চালিয়ে পাবনার দাশুড়িয়ার দিক থেকে নাটোরের রাজাপুরের দিকে বাড়ি ফিরছিলেন শাহিন হোসেন। এ সময় তার ভ্যানে কোনো যাত্রী ছিল না। পরে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরটিভি/এমএইচজে