রাজবাড়ীতে কারখানার বয়লারে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:৪৫ পিএম


রাজবাড়ীতে কারখানার বয়লারে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
ছবি: আরটিভি

৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন রাজবাড়ীর গোয়ালন্দ ব্রয়লার বিস্ফোরণে গুরুতর আহত দুই শ্রমিক।

রোববার (২৮ জুন) রাত আড়াইটার দিকে সোহেল রানা (২৪) ও সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শাওন মুন্ডা (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এ বিষয়ে জানান, ওই কারখানায় পরিবেশের ছাড়পত্র আছে কি না তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ থানার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

দগ্ধ শ্রমিকরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে মো. সোহেল রানা (২৪)। 

তারা গোয়ালন্দ উপজেলার শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে পুরাতন গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত দুই শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission