images

দেশজুড়ে

ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুয়াজ্জিন নিহত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৩:১৬ পিএম

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১ টার দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদর রহমান শহরের জুম্মা পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং গাইবান্ধা সদর মডেল মসজিদের মুয়াজ্জিন।

আরও পড়ুন
fcdfsds

কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদুর রহমান বাড়ি থেকে মোটর সাইকেল যোগে সাদুল্লাপুর সড়কে অবস্থিত গাইবান্ধা সদর মডেল মসজিদে জুম্মার আযান ও নামাজ আদায়ের জন্য যাচ্ছিছিলেন। মাসুদুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে শহরমুখী পৌরসভার একটি দ্রুতগতির বেপোরোয়া ময়লাবাহী ডাম্প ট্রাক মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এবং চাকার নিচে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাসুদের মৃত্যু হয়।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে। পরে শহরের জেলা পরিষদ মোড় এলাকা থেকে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মাসুদের মরদেহ মযনা তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতলের মর্গে নিয়ে যায়। ব্যস্ততম এই সড়কে পৌরসভার ময়লাবাহী গাড়ির বেপরোয়া গতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি/এমএম