ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: কোলাজ আরটিভি

গাইবান্ধার সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার আসামি বাবা-ছেলেকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ জুলাই) বিকাল ৩টার দিকে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের রেজাউল করিম ছানা (৫৫) ও তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।

র‍্যাব জানায়, সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় একটি বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ৭ জুন রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন তার বড় ভাই ফারদিন রুহিতকে বাঁচাতে এগিয়ে যান।

এ সময় তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় তার বড় ভাই ফারদিন রুহিতও গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহত রুমনের মা ৯ জুন বাদী হিসেবে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা আত্মগোপন করে ছিলেন।

মামলার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানকারী দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারছলা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এক অভিযানে রেজাউল করিম ছানাকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে, একই রাতে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে ও মামলার দ্বিতীয় অভিযুক্ত নাসিরুল আহসান আকিবকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গাইবান্ধা র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
আরও পড়ুন
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে
গাইবান্ধায় একদিনে মিলল দুই নারীর ঝুলন্ত মরদেহ