images

দেশজুড়ে

এক সীমান্ত দিয়ে পুশইন অন্য সীমান্ত দিয়ে পুশব্যাক করল স্থানীয়রা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৫:২০ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করে অন্য সীমান্ত দিয়ে আবার ভারতে ফেরত পাঠিয়ে দেয়। এদের মধ্যে দুজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিল।

আরও পড়ুন
Web-Image18

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে ১০ জনকে বিএসএফ পুশইন করার চেষ্টা করেছিল। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। যাদের আমরা আটক করেছি, তাদের আবার অন্য সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিন ও রাতে সীমান্তে কয়েক গুণ টহল বৃদ্ধি করা হয়েছে।

আরটিভি/ এসকেডি