images

দেশজুড়ে

সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১১:১১ এএম

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার (৩ জুলাই) সাতক্ষীরা সদরের ভোমরা এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মন্দির ও কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এ ছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। 

আরও পড়ুন
Web-Image6

মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/আইএম