ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগনে আবু বকর (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু বক্কর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিলো। গত ৩০ জুন রাতে বিরোধপুর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করেন।

আরও পড়ুন

এতে গুরুতর আহত হলে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান আবু বক্কর।

তিনি আরও জানান, হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা রেকর্ড হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গ্রামীণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির টাকা নিয়ে নজিরবিহীন লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুটিতে নামমাত্র কাজ দেখিয়ে এবং বাকি দুটিতে কোনো কাজই না করে পুরো ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের বিরুদ্ধে। এর আগে প্রতিবন্ধী স্কুল নির্মাণের নামে সরকারি অর্থ গায়েবের অভিযোগ থাকা সত্ত্বেও এবার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লপসেবল গেট।
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
আরও পড়ুন
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু