images

দেশজুড়ে

সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১০:৪৩ এএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে নগরীর বন্দর থানার দুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসাদুল (৫০), বাড়ি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায়। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। 

আরও পড়ুন
Web-Image6

যাত্রী সেজে ভ্যানচালককে গলা কেটে হত্যা

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় দুজনই এক মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

ওসি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি/আইএম